নবগঠিত লালমাই উপজেলা জিয়া সাইবার ফোর্সের পরিচিতি ও মতবিনিময় সভা আজ লালমাই উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাসান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আক্তার খান ইয়াফা, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন রাফি ও আব্দুল গনি, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস.আই. সজিব এবং সদস্যবৃন্দ আরিফুল ইসলাম, মেহেদী হাসান, সাহেদ নিহাল ও সুমন জেসিডি।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে সঠিক তথ্য প্রচার, গুজব প্রতিরোধ এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।