লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ মজুমদারকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ উঠেছে, কথিত সাংবাদিকতার আড়ালে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। বিষয়টি সামনে আসার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলের অনেকেই বলছেন, সাংবাদিকতা একটি নিরপেক্ষ পেশা।

তাই কোনো ব্যক্তি রাজনৈতিক পদধারী হয়ে সাংবাদিক পরিচয়ে কার্যক্রম পরিচালনা করলে তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক।
এদিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।